সংগৃহিত
জাতীয়
দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ

মোবাইল কোর্ট পরিচালনা করবে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সদরদপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় র‌্যাব মহাপরিচালক ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্র্যাব নেতৃবৃন্দও ক্র্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব ও সাংবাদিক একে অপরের পরিপূরক। র‌্যাব এবং সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জঙ্গি দমন, মাদক উদ্ধার, হত্যাকারী, ডাকাত, অপহরণকারী ও চাঁদাবাজসহ যে কোন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

তিনি বলেন, র‌্যাব ফোর্সেস পূর্বের ন্যায় ভবিষ্যতেও মাদকদ্রব্য উদ্ধার ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।

রাষ্ট্রের সুষম বিকাশ ও সমাজ গঠনে অতীতের ন্যায় ভবিষ্যতেও সাহসী পথচলায় নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য র‌্যাব মহাপরিচালক নবনির্বাচিত কমিটির প্রতি আহবান জানান।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে যে কোন অপরাধের তথ্য প্রদান করে র‌্যাবকে সহায়তা করার আহ্বানও জানান র‌্যাব মহাপরিচালক।

এসময় র‌্যাবের মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা