জাতীয়
ট্রেনে ঈদযাত্রা

আধা ঘণ্টায় রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট, এক ঘণ্টায় টিকিট শেষ

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৪ মে) আগামী ৩ জুনের টিকিট বিক্রি হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৯টার মধ্যেই পশ্চিম অঞ্চলের সব টিকিট শেষ হয়ে গেছে।

শনিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পেরেছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার দিকে অনলাইনে দেওয়া হবে।

রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, ঈদযাত্রার ৩ জুনের টিকিটের জন্য সকাল থেকেই লাখ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছেন। প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে। এই বিশাল সংখ্যক হিটের বিপরীতে আসনসংখ্যা অত্যন্ত সীমিত থাকায় নেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।

এ বিষয়ে কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে আজ সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে ধারণা করছি।’

রেল সূত্র জানায়, এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ২১ মে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম।

ওইদিন ৩১ মে’র ট্রেনের আসন বিক্রি হয়। ২২ মে ১ জুনের টিকিট বিক্রি করা হয়েছে। রোববার (২৫ মে) পাওয়া যাবে ৪ জুনের টিকিট। এ ছাড়া ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে ও ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। জনপ্রতি টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা