জাতীয়

আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তিনি বলেছেন, ‘আজকে একটি অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটিই আমাদের কামনা।’

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেওয়ার পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ঈদ দূরত্ব ঘোচানোর দিন। নৈকট্য আর ভালোবাসার দিন। আজ সেই দিনটি আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদ্‌যাপন করতে পারি। আমরা যেন এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে পারি।’

বক্তব্যের শুরুতে তিনি প্রবাসী বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানান। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় যারা ঈদ জামাতে অংশ নিতে পারেন তাদের প্রতিও ঈদের শুভেচ্ছা জানান।

এদিন, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিব ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

ফুড পয়জনিং থেকে নিরাপদ থাকার উপায়

এই সময়ে ফুড পয়জনিং খুবই পরিচিত একটি সমস্যা, কারণ এই সময়ে উচ্চ আর্দ্রতা ও জলী...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা