সংগৃহিত
রাজনীতি

অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে

নিজস্ব প্রতি‌বেদক: দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা উল্লেখ করে, সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, দেশের অর্থনীতি তথা আর্থিক খাত শূন্যে ঝুলছে, যে কোনো সময় ক্র্যাশল্যান্ডিং হতে পারে।

অনিয়ম, অপচয়, দুর্নীতি আর মূল্যবৃদ্ধিতে জনজীবনে যে হতাশা, অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে সেটিকে সরকার কার্পেটের নিচে ঢেকে রাখতে চায় বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। সরকার বিক্ষোভ- প্রতিবাদকে স্তব্ধ করতে জুলুমের মাত্রা তীব্রতর করছে বলেও দাবি করেন তিনি।

সোমবার (২০ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ এখন কারাগারে। আর টেন্ডারবাজ, তদবিরবাজ, ধোকাবাজ, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের দৌরাত্ম্য এখন চরমে।

রিজভী বলেন, শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারে। নিয়ম-নীতি না মেনে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে এখন চরম অব্যবস্থাপনা। ঋণখেলাপির পরিমাণ এতটাই বেড়েছে যে, দেশের আর্থিক খাত এখন শূন্যে ঝুলছে। যে কোনো সময় ভয়ঙ্কর ক্র্যাশল্যান্ডিং হতে পারে। এ কারণেই মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী লীগ নেতাদের এখন নিত্যসঙ্গী।

তিনি বলেন, মানুষের মনোযোগ অন্যদিকে নিতে ও বিভ্রান্ত করতে মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য-বিবৃতি দেওয়া হচ্ছে। অথচ বিরোধী নেতাদের প্রতি রীতি ও শালীনতা উপেক্ষা করে চলছে বিষোদ্গার। যেন বিরোধী দলের কথা বলা ও স্বাধীন মত প্রকাশ আওয়ামী নীতি-বিরুদ্ধ।

বিএনপির এ মুখপাত্র বলেন, গোটা দেশকে কাঁটাতারের বেড়ায় ঘিরে রাখার পরও জুলুমের পরিধি বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন। ডামি সরকার কারগারকে বিরোধী নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হিসেবে চিরস্থায়ী করতে চাচ্ছে। রাষ্ট্রীয় পেশীশক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি। তারপরও টলানো যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার।

তিনি বলেন, দখলদার সরকার কণ্ঠের স্বাধীনতা হরণ করতে অক্লান্ত চেষ্টা করছে। তারপরও জেগে উঠছে বাংলাদেশ। মানুষের ক্ষোভের আগুনে ফ্যাসিবাদ পুড়ে ছাই হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মহানগর দক্ষিণের নেতা নবী উল্লাহ নবী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন প্রমুখ ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা