সংগৃহীত
রাজনীতি

মিরপুরে এনসিপির কর্মীদের ওপর হামলা, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীদের ওপর হামলা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুল ও তার সহযোগীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে এনসিপি। হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির মিরপুর অঞ্চলের নেতাকর্মীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, সোমবারের হামলায় দলের প্রতিনিধি শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হয়েছেন।

তারা দুজন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া হামলায় গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ আরো ছয় জন আহত হয়েছেন।

মঙ্গলবারের বিক্ষোভ মিছিলে এনসিপির মিরপুরের বিভিন্ন থানার প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন। বিকাল ৫টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে নেতা-কর্মীরা জড়ো হয়ে স্লোগান ও বক্তব্য দেন। বক্তব্যে নেতা–কর্মীরা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

এনসিপি নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের নেতা এস আই টুটুল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই একটি মেয়ের সঙ্গে ছয়টি ছেলে একটি জায়গায় জটলা পাকিয়ে তর্ক-বিতর্ক করছে। পরে আমি বুঝতে পারি, ওই মেয়েটির সঙ্গে দুটি ছেলের সম্পর্ক, এটি নিয়েই মূলত তাদের ভেতরে তর্ক-বিতর্ক হচ্ছে। ওই মেয়ের একজন প্রেমিককে অন্য ছেলেরা মারধর করছেন, আমি নিজের এলাকা বিবেচনায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি।

এস আই টুটুল বলেন, এটিকে এখন নানা রং চড়িয়ে বিভিন্ন গল্প বলা হচ্ছে। এমন কোনো কাজ করিনি, যার জন্য আমার বিরুদ্ধে কর্মসূচি পালন করতে হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা