আন্তর্জাতিক

কানাডা-ভারত পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে বেশ উত্তেজনা বিরাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেই এ বিষয়ে ভারতের দিকে আঙুল তুলেছেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনার জের ধরে কানাডা পবন কুমার নামের এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। জানা যায় পবন কুমার কানাডায় ’র’ এর মিশন প্রধান ছিলেন। এ দিকে ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের জের ধরে দিল্লিও পাল্টা পদক্ষেপ নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে নিযুক্ত শীর্ষ এক কানাডীয় কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডীয় কূটনীতিকদের হস্তক্ষেপ এবং ভারত বিরোধী কার্যকলাপে তাদের সম্পৃক্ততার কারণে উদ্বেগ বাড়ছে। এসব কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদেশের এমন পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে কানাডা এবং ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠেছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন হারদিপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার হাউজ অব কমন্সের সভায় ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জারের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। যদিও ভারত এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে নাকচ করে দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রুডোর ওই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে। তবে কয়েকদিন আগে শেষ হওয়া জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করেন ট্রুডো।

সোমবার হাউজ অব কমন্সে বক্তব্য রাখার সময় ট্রুডো বলেন, কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যায় বিদেশি কোনো সরকারের সংশ্লিষ্টতা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন, স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা যেভাবে কাজ করে, এ ধরনের ঘটনা তার সম্পূর্ণ পরিপন্থি।

ভারত এর আগে নিজ্জারের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে তদন্তকারীরা ইতোমধ্যেই এই হত্যাকাণ্ডকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছে।

ভারতের সঙ্গে সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তিও স্থগিত করেছে কানাডা। এ বিষয়ে বিস্তারিত না জানালেও ভারতের পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয়েছে ‘নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব’ হওয়ায় চুক্তি স্থগিত হয়েছে। এই শিখ নেতার মৃত্যুর বিষয়ে কানাডায় অবস্থিত ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রুডো।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্...

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ ধরনের ক...

কোচের সঙ্গে দ্বন্দ্বে মিসরের ক্যাম্প ছাড়লেন সালাহ

২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) বাছাইপর্বে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের মা...

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণরা আগামী ১ অক্টোবরের মঝে...

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা