সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন।

শনিবার (৯ মার্চ) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

৬৮ বছর বয়সী আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট পদে নওয়াজ শরীফের পিএমএলএন এবং পিপিপির যৌথ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তার বিরুদ্ধে লড়েছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই।

সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষেদের নবনির্বাচিত সদস্যরা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ছিলেন। বেনজির বোমা হামলায় নিহত হওয়ার পর আসিফ আলী রাজনীতিতে সক্রিয় হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলী জারদারি ২৫৫ ভোট পেয়েছেন। অপরদিকে তার বিরোধী প্রার্থী পেয়েছেন ১১৯ ভোট।

বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভীর স্থলাভিষিক্ত হবেন আসিফ আলী জারদারি। গত বছর আরিফ আলভীর প্রেসিডেন্ট মেয়াদের সময়সীমা শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ গঠিত না হওয়ায় তিনি আরও এক বছর এ দায়িত্ব পালন করেন।

২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন জারদারি। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

জারদারির বিরুদ্ধে নির্বাচন করা মাহমুদ খান আচাকজাই পাশতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান। তবে তিনি সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের হয়ে নির্বাচন করেছেন।

এই দলের ব্যানারেই জাতীয় পরিষদে যোগ দিয়েছেন ইমরান খানের পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা। ইমরানের দলের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে আচাকজাইকে ভোট দিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা