সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় মিসরীয় সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের কায়রো-ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল গাদ’-এর এক ভিডিও-সাংবাদিক রোববার গাজায় ইসরায়েলী হামলায় নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেছে চ্যানেলটি।

গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় কয়েক ডজন সাংবাদিক নিহত হয়েছে।

স্টেশনটি এক্স-এ এক পোস্টে ঘোষণা করেছে, ‘আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘোষণা করছি যে, আল গাদ’র টিভি চ্যানেলের ভিডিও-সাংবাদিক ইয়াজান আল-জওয়াইদি ইসরায়েলী সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।’ খবর এএফপি’র।

কমিটি টু প্রটেক্ট (সিপিজে) জানায়, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে জাওয়াইদি ছাড়াও অন্তত ৮২ জন পেশাদার সাংবাদিকসহ বিপূল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে।

সোমবার জাতিসংঘ বলেছে তারা ‘গণমাধ্যম কর্মীদের মৃত্যুর সংখ্যায় অত্যন্ত উদ্বিগ্ন।’

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, তারা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের তদন্ত করছে।

সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপি’র তথ্য অনুযায়ী ৭ অক্টোবরে হামাসের আকস্মিক হামলার ফলে এই সংঘাতের সূত্রপাত হয়। ওই হামলায় ইসরায়েলে প্রায়ে ১,১৪০ বেসামরিক নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় পরে হামাসকে ধ্বংস করার প্রতিশোধমুলক ইসরায়েল অবিরাম সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনি ভূখন্ডে কমপক্ষে ২৩,৯৬৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা