সংগৃহিত
আন্তর্জাতিক

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। গতি কম থাকায় তারা সামান্য আঘাত পেয়েছেন। এছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (১০ ডিসেম্বর) রাতে দেশটির উত্তরাঞ্চলে বোলোগনা ও রিমিনি শহরের মধ্যকার রেললাইনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বলছে, ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামঝি একটি উচ্চ গতির ট্রেন ও একটি আঞ্চলিক ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আরোহী আহত হয়েছেন।

জাতীয় ট্রেন অপারেটর ট্রেনইটালিয়ার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, আহতরা সামান্য আঘাত পেয়েছেন। বেশিরভাগই কাঁটাছেঁড়ার মতো ক্ষত। এটি খুবই কম গতির সংঘর্ষ ছিল। এ ঘটনার তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস প্রকাশ করা ছবিতে দেখা গেছে, সংঘর্ষে উচ্চগতির ট্রেনের মাথা দুমড়ে মুচড়ে গেলেও আঞ্চলিক ট্রেনটি অক্ষত রয়েছে।

ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, তিনি ঘটনাটির ওপর নজর রাখছেন এবং কী ঘটেছে, সে বিষয়ে আরও তথ্য ও দায়ীদের সম্পর্কে জানতে চেয়েছেন।

প্রসঙ্গত, মাত্র ৩ মাস আগেই ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ জন রেলওয়ে কর্মী প্রাণ হারিয়েছিলেন। গত ৩১ আগস্ট রাতে মিলান-তুরিন রেললাইনে সংস্কার কাজের সময় দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়।

এর আগে ২০২০ সালে ইউরোপীয় দেশটিতে প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় মিলানের দক্ষিণে লোদি এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হলে ২ রেলওয়ে কর্মী নিহত ও ৩১ যাত্রী আহত হন।

এছাড়া ২০১৮ সালে মিলানের কাছেই একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ নারী নিহত ও আরও প্রায় ১০০ যাত্রী আহত হয়েছিলেন। এ ঘটনার জন্য দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করা হয়। সূত্র: এএফপি, এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা