ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
নিজ্জর হত্যার ঘটনায় দ্বন্দ্ব

ভারত ছাড়লেন কানাডার ৪১ কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারত থেকে নিজেদের ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। খালিস্তানপন্থি শিখ নেতা নিজ্জর হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই তাদের সরিয়ে নিলো দেশটি।

এর আগে চলতি অক্টোবর মাসের শুরুতে কানাডার ৪১ জন কূটনীতিক সরিয়ে নিতে বলেছিল ভারত।

কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলির বরাত দিয়ে শুক্রবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যে কানাডা ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করেছে।

তবে ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না অটোয়া।

প্রসঙ্গত, গত জুন মাসে কানাডায় বসবাসকারী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ২ দেশের মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।

নিহত নিজ্জরকে সন্ত্রাসী আখ্যা দিলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দেয় ভারত। এমন পরিস্থিতিতে গত ১০ অক্টোবরের মধ্যে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলে দেশটি।

এ সম্পর্কে জানেন- এমন বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে তখন দ্য ফিনান্সিয়াল টাইমস জানায়, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার করার হুমকিও দিয়েছে ভারত।

কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, শুক্রবারের মধ্যে দেশ না ছাড়লে ভারত এক তরফাভাবে কূটনীতিকদের আনুষ্ঠানিক মর্যাদা প্রত্যাহার করার হুমকি দিয়েছে।

এ পদক্ষেপটি অযৌক্তিক ও নজিরবিহীন এবং স্পষ্টভাবে কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লির পদক্ষেপের প্রেক্ষিতে আমরা ভারত থেকে তাদের সরিয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, আমরা যদি কূটনৈতিক নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করতে দেই, তাহলে পৃথিবীর কোথাও কোনো কূটনীতিক নিরাপদ থাকবে না। এ কারণে আমরা ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনও পদক্ষেপ নেবো না।

উল্লেখ্য, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক ছিল। ৪১ জনকে সরিয়ে নেওয়ার পর দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন কানাডার ২১ জন কূটনীতিক রয়েছেন। ভারত ত্যাগ করা ৪১ জনের সাথে তাদের পরিবারের আরও ৪২ জন সদস্যও চলে গেছেন।

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় সম্প্রতি ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো।

পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেয়েছে।

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়।

হাউস অব কমন্সের সভায় ট্রুডো বলেন, কানাডার মাটিতে শিখ নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো কারণ রয়েছে।

দীর্ঘদিন ধরে কানাডার শিখ সম্প্রদায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। এছাড়া ২০২০ সালে নিজ্জরকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করে দেশটি।

অবশ্য নিজ্জরকে হত্যায় জড়িত থাকার বিষয়ে ট্রুডোর আনা অভিযোগটিকে বরাবরই অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

ভারতের বিরুদ্ধে ট্রুডোর এ অভিযোগ সামনে আসার পর ২ দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে। পরে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবাও স্থগিত করে ভারত।

রয়টার্সের তথ্য অনুযায়ী, কানাডার প্রায় ২০ লাখ নাগরিকের বা দেশটির সামগ্রিক জনসংখ্যার প্রায় ৫ শতাংশের ভারতীয় ঐতিহ্য রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতি বছর ভারত থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য কানাডায় যান।

কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, ভারত থেকে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার অর্থ- অভিবাসন নিয়ে কাজ করা দূতাবাসের কর্মীদের সংখ্যা কমিয়ে দেবে কানাডা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা