সংগৃহীত
ফিচার

কুমড়ার নৌকায় সাড়ে ৪৫ মাইল পাড়ি দিয়ে রেকর্ড

আমার বাঙলা ডেস্ক

কুমড়া সাধারণত খাওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের গ্যারি ক্রিস্টেনসেন ভাবলেন অন্যকিছু। সেই ভাবনা থেকে এক হাজার ২১৪ পাউন্ড ওজনের একটি কুমড়াকে নৌকা বানিয়ে ফেললেন।

সেই কুমড়ার নৌকা ভাসিয়ে দিলেন ওয়াশিংটনের নদীতে। ৪৫ দশমিক ৬৭ মাইল পথও পাড়ি দিলেন। নাম ওঠে গেল তার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

দেশটির অরেগন অঙ্গরাজ্যের হ্যাপি ভ্যালি এলাকায় বাস করেন গ্যারি ক্রিস্টেনসেন। ২০১১ সাল থেকে তিনি বড় আকারের কুমড়ার চাষাবাদ করে আসছেন। ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ২০১৩ সাল থেকে তার খেতের বিশাল আকারের কুমড়া দিয়ে নৌকা বানানোর কাজ শুরু করেন। তিনি টানা চারবার এ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।

কুমড়াকে কেটে নৌকা বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘পাঙ্কি লোফস্টার’ খেতাবও পেয়েছেন ক্রিস্টেনসেন। আর কুমড়ার প্যাডেলচালিত নৌকা দিয়ে ভ্রমণ করে গড়ে ফেললেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

ওয়াশিংটনের ওই নদী থেকে ক্রিস্টেনসেন নৌকা নিয়ে ৪৫ দশমিক ৬৭ মাইল চালিয়ে কলম্বিয়া রিভারে যান। এতে তার মোট সময় লাগে ২৬ ঘণ্টা। এর আগে অন্য একজন কুমড়ার নৌকা ৩৯ মাইল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন।

ক্রিস্টেনসেন বলেন, কুমড়ার নৌকা চালিয়ে নতুন রেকর্ড গড়ার পথ মোটেই মসৃণ ছিল না। প্রচণ্ড বাতাস আর উত্তাল নদীতে এই রেকর্ড গড়তে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে।

ক্রিস্টেনসেন অরেগন পাবলিক ব্রডকাস্টিংকে বলেন, ‘আমাদের ভ্রমণের সময় নদীতে ঘণ্টায় ৩০ থেকে ৩৫ মাইল বেগে বাতাস বইছিল।’ তিনি বলেন, ‘আমরা ভনিভাইল বাঁধ থেকে যাত্রা শুরু করেছি। মাঝেমধ্যে নদীর ঢেউ কুমড়ার নৌকার ওপর আছড়ে পড়ছিল। আমি নদীর ঢেউয়ের পানিতে ভিজে যাচ্ছিলাম। নৌকায় পানি জমে যাচ্ছিল।’

কারস্টেন তার এই কুমড়ার নৌকায় ভ্রমণের পুরোটাই ভিডিও রেকর্ড করেছেন। পাশাপাশি কুমড়ার নৌকার এক পাশে লিখে রেখেছিলেন, ‘এটি সত্যি।’ এ কথা লিখে রাখার কারণও জানালেন তিনি। বললেন, উৎসুক জনতার অনেকে এই নৌকা নিয়ে নানা প্রশ্ন করতে পারেন। তাদের এত প্রশ্নের জবাব যেন দিতে না হয়, সে জন্য এই লেখা দেওয়া হয়েছে।

আমার বাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা