সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণ নিয়ে হাইকোর্টের ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্বের মধ্যে রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থান করায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

গণমাধ্যমে বায়ুদূষণে ঢাকা শীর্ষে- এ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়টি নজরে এনে সর্বোচ্চ আদালত মন্তব্য করেন, কর্মকর্তাদের সন্তানরা বিদেশে থাকে, তাই পরিবেশ অধিদফতর ও ঢাকা সিটি কর্পোরেশনের দেশের বায়ুদূষণ নিয়ে মাথাব্যথা নেই।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকার বায়ুদূষণ নিয়ে জারি করা রুলের শুনানি হয়।

সেখানে বায়ুদূষণ রোধে আদালতের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা বেধে দেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করে পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ। জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের আদেশে বলা হয়, পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া টায়ার পোড়ানো ও ব্যাটারি রিসাইকেলিং বন্ধ।

সেই সাথে ঢাকার সংলগ্ন ৪ জেলা- গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করা এবং ঢাকায় বালু, ময়লা ও বর্জ্য বহনের সময় ট্রাকসহ সংশ্লিষ্ট যানবাহন ঢেকে চলাচল করার ব্যবস্থা নিশ্চিতসহ ৯ দফা নির্দেশনা দেওয়া হয়।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, এসব নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার পর ফেব্রুয়ারি থেকে বায়ুদূষণ কিছুটা কমতে থাকে। বর্তমানে ঢাকা আবারও সর্বোচ্চ বায়ুদূষণের শহর বলে গণমাধ্যমে জানানো হচ্ছে। গণমাধ্যমের খবর যুক্ত করে গত ১৫ নভেম্বর আবেদনটি করা হয়।

গণমাধ্যমে বায়ুদূষণের যে বর্ণনা পাওয়া যায়, তা উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে নাগরিকদের বেঁচে থাকার মৌলিক অধিকার খর্ব হতে পারে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

এর আগে ২০১৯ সালের ২১ জানুয়ারি পত্রিকায় ‘ঢাকার বাতাসে নতুন বিপদ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে এইচআরপিবির পক্ষে একই বছরের ২৭ জানুয়ারি হাইকোর্টে রিট করা হয়।

এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ২৮ জানুয়ারি হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।

এর ধারাবাহিকতায় বায়ুদূষণ রোধে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক শুনানিতে দূষণ রোধে কয়েক দফা নির্দেশনা চেয়ে সম্পূরক একটি আবেদন করে রিট আবেদনকারী।

এর প্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ।

প্রসঙ্গত, ৯ দফা নির্দেশনার মধ্যে রয়েছে- ঢাকায় মাটি, বালু, বর্জ্য পরিবহন করা ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা, নির্মাণাধীন এলাকায় মাটি, বালু, সিমেন্ট, পাথর, নির্মাণসামগ্রী ঢেকে রাখা। রাস্তায় পানি ছিটাবে সিটি কর্পোরেশন।

পাশাপাশি রাস্তা, কালভার্ট, কার্পেটিং, খোঁড়াখুঁড়ির কাজে দরপত্রের শর্ত পালন নিশ্চিত করা। সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ি চলাচলের সময়সীমা নির্ধারণ ও উত্তীর্ণ হওয়া এবং সময়সীমার পরে গাড়ি চলাচল বন্ধ করা।

এছাড়া পরিবেশগত সনদ ছাড়া চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা। মার্কেট ও দোকানের প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা। বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পদক্ষেপ নেওয়া।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা