ছবি: সংগৃহীত
পরিবেশ

শীতের স্নিগ্ধতা ঢাকায়, কুয়াশায় মোড়া সকাল

আমার বাঙলা ডেস্ক

রাজধানী ঢাকায় আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার আবরণ। শীতের স্নিগ্ধতার সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার আবরণ রাজধানী ঢাকার সকাল শুরু হয়েছে ঠিক এভাবেই। কয়েক দিন ধরেই তাপমাত্রা তুলনামূলক কম থাকায় ঠান্ডার অনুভূতি স্পষ্ট।

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দুপুর পর্যন্ত এই ঠান্ডা আবহাওয়া বজায় থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় আকাশে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় পরিবর্তনের ইঙ্গিত নেই।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৬)

দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের ম্যাচগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে-চলুন...

আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা