ছবি: প্রতিনিধি
রাজনীতি

ধানের ক্ষেতে কৃষকদলের স্বেচ্ছাশ্রম

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি


কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে কৃষকদের সহায়তায় মাঠে নামে কৃষকদল। সংগঠনটির উদ্যোগে স্থানীয় কৃষকদের জমিতে বিনা পারিশ্রমিকে বোরো ধানের চারা রোপণ করা হয়।
এই কর্মসূচিতে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করেন।
কর্মসূচি চলাকালে শিলখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসহাব উদ্দিন বলেন, কৃষকের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অংশ।
পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক রনি বলেন, কৃষকের ঘামেই দেশের অগ্রগতি, তাই কৃষকদের সহায়তায় কৃষকদল মাঠে রয়েছে।
এ সময় শিলখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম এমইউপি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

বন্যাবিধ্বস্ত নেপালে যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে...

ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভোটেকোশি নদীতে আক...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা