ছবি: সংগৃহীত
রাজনীতি

ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির

আমার বাঙলা ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় গেলে আইন সকলের জন্য সমান হবে। বিচার টাকার কাছে বিক্রি হবে না। সবাই ন্যায় বিচার পাবে। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের স্থানীয় নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘যারা সন্ত্রাসীদের বিপক্ষে দাঁড়াবে তারাই ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবে।’

তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে কেউ চরিত্র হননের রাজনীতি করবে সেই বাংলাদেশ চাই না। আমরা নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয়-ব্যয়ের হিসেব দিতে বাধ্য থাকবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে জামায়াত দায়িত্ব হিসেবে নিয়েছে। রাজনীতি যাদের পেশা, তারা দুর্নীতি ও চাঁদাবাজি করে। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেওয়া হবে। ব্যবসায়ীদের চিন্তা নিয়ে ঘুমাতে যেতে হবে না।’

শফিকুর রহমান বলেন, ‘চা বাগানের শিল্পকে আধুনিক করা হবে। চা শ্রমিকের সন্তানেরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। কেউ শিক্ষার বাইরে থাকবে না।’

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে গ্রামকে কৃষি ভিত্তিক শিল্প হিসেবে গড়ে তোলা হবে।’

জামায়াত আমির বলেন, ‘অসৎ নেতৃত্বের কারণে এ দেশের মানুষের ভাগ্য বদলায়নি। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। সব ধরণের বিভক্তি আমরা ঘৃণা করি।’

‘হ্যা’ ভোট বিজয়ী হলে পুরনো বস্তাপচা রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

হবিগঞ্জ ছাড়াও সিলেট বিভাগের আরও কয়েকটি জায়গায় নির্বাচনী জনসভা করবেন জমায়াতের আমির।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

বন্যাবিধ্বস্ত নেপালে যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে...

ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভোটেকোশি নদীতে আক...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা