বিনোদন

জীবনের প্রথম ক্রাশের নাম জানালেন পরীমনি

আমার বাঙলা ডেস্ক

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি কাজের থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। বিশেষ করে ভক্তদের কাছে নিজের কিছুই আড়াল করেন না। ফলে ভক্তদেরও তার প্রতি ব্যাপক কৌতূহল আগ্রহও দেখা যায়।

পরীমনি তার ব্যক্তিজীবনে বহু প্রেমে জড়িয়েছেন। করেছেন একাধিক বিয়েও। বলা যায়, সঙ্গী পালটে সহসাই থামেননি পরী; যা কারোই অজানা নয়।

এবার এক সাক্ষাৎকারে পরী জানালেন তার জীবনের সবকিছু প্রথম নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত। পরী জানান, জীবনের প্রথম দিনে অনেক খারাপ কিছু হলে তার কোনো আবেগ কাজ করে না, তবে যদি দারুণ কিছু হয় তাহলে সেটা সারাজীবন থেকে যায়।

এ সময় পরীর কাছে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানান কিছু জিজ্ঞাসা করা হয়। প্রায় সব প্রশ্নের উত্তর তখন অকপটে দেন পরীমনি।

প্রথম ক্রাশ কে, জবাবে পরী বলেন, ক্রাশ! রণিত রায়। বলে রাখা ভালো, পরীমনি সেই রণিত রায়ের কথাই হয়তো উল্লেখ করেছেন, যিনি একজন ভারতীয় অভিনেতা। আদালত সিরিজের কেডি পাঠক হিসেবেও যার পরিচিতি রয়েছে।

এরপর প্রথম প্রেম কবে এসেছিল, জানতে চাওয়া হলে পরী বলেন, ‘২০১৪!’ এ সময় পরীর বয়স কত ছিল, এ প্রসঙ্গ এড়িয়ে যান। বলেন, এটা তো হিসেব করে বলতে হবে। সিনেমায় আসার পর প্রেম হয়েছে কি না, উত্তরে পরীমনি বলেন, ওই কাছাকাছি সময়ে আরকি। সাক্ষাৎকারে আরও জানান, তার জীবনের প্রথম আয় ছিল ২১ হাজার টাকা।

যখন প্রথম ছবি মুক্তি হয়, তখনকার অনুভূতি নিয়ে পরী বলেন, ‘ওইটা একটা অন্যরকম জোশ। আমি তখন আউটডোরে ছিলাম, একটা সিনেমার শ্যুটিংয়ে, আমার কো আর্টিস্ট ছিলেন শাকিব খান। এরপরে ওই সময়, ওই সেটে থাকাকালীন আমার সিনেমা রিলিজ হয়। তখন শাকিব খান জিজ্ঞাসা করেন, কেমন লাগে, হিরোইন? আজকে থেকে হিরোইন -হাসতে হাসতে বললেন পরী।

পরীমনি আরও বলেন, ‘তখন হার্টবিটটা বেড়ে গিয়েছিল, কবে নিজেকে বড় পর্দায় দেখব, কবে ঢাকায় আসব! সব মিলিয়ে একরকম ভালোলাগা, একরকম এক্সাইটমেন্ট, একরকম নার্ভাসনেস, এইতো!’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

আর্জেন্টিনা -আলজেরিয়া খেলায় রেফারির বিরুদ্ধে আলজেরিয়ার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে আলজ...

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিং...

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

কতখানি মুক্ত বাজারের পথে কিউবা?

মুক্ত বাজারের পথে হাঁটছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপ...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

সাগরে মাছের আকাল, হতাশায় উপকূলের জেলেরা

ইলিশ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা স্বপ্ন নিয়ে গভীর সাগরে যাত্রা করেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা