বিনোদন

৮৪ প্রেক্ষাগৃহে শাকিবের ‘দরদ’

বিনোদন প্রতিবেদক

ঢালিউড কিং শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’ মুক্তি পেয়েছে আজ শুক্রবার।

প্যান ইন্ডিয়ার নির্মিত এ ছবিটি চলছে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে। তবে, ‘দরদ’ শুধু দেশেই নয়, একযোগে ২০ টি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। যদিও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রেক্ষাগৃহে ‘দরদ’ দেখা যাবে, তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

এদিকে মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়। নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ঈদ ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ। ইতোমধ্যে ৮৪টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।’

এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমেও কথা বলেন তিনি। অনন্য মামুনের কথায়, ‘খুব ভালো প্রতিক্রিয়া। পরপর শো হাউজফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতোমধ্যে হাউজফুল হয়ে গেছে। আশা করছি, সিনেমাটি নতুন নজির গড়বে।’

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’র। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও চলছে ‘দরদ’। বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও চলছে ছবিটি।

এদিকে অগ্রীম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান, ওপেনিং ডের রেসপন্স সন্তোষজনক।

উল্লেখ্য, রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে য...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা