ফাইল ছবি
বিনোদন

নতুন বাংলাদেশ নিয়ে ববির ভাবনা

বিনোদন প্রতিবেদক

লাল শাড়ি আর নজরকাড়া গয়না পরে গত বুধবার রাতে এফডিসিতে হাজির হয়েছিলেন চিত্র নায়িকা ববি। রীতিমতো বউয়ের সাজ দেখে অনেকে জানতে চাইছিলেন, বিয়ে করছেন কবে? জবাবে তিনিও জানিয়েছেন, বর পেলেই বিয়ে!

গণঅভ্যুত্থানের পর জেগে উঠতে শুরু করেছে স্থবির সিনেমা অঙ্গন। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ নিয়েও সেদিন ইতিবাচক কথা বলেছেন এই অভিনেত্রী। নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ববি। ছবির নাম ‘বউ’। নির্মাণ করছেন কে এ নিলয়। ছবিতে ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি।

গত (১৩ নভেম্বর) বুধবার এফডিসিতে ছিল সেই ছবির মহরত। গণঅভ্যুত্থানের পর প্রথম সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

পরিচালক কে এ নিলয় জানান, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

দেশের সিনেমা অঙ্গন থমকে গেছে। এ রকম এক সময়ে নতুন সিনেমায় যুক্ত হলেন ববি। নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি কতটা আশাবাদী? জানতে চাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছে। জবাবে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

গত ঈদুল আজহায় মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে ছবির পরিচালকের সঙ্গে দ্বন্দ নিয়ে আলোচনায় ছিলেন নায়িকা ববি।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে য...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা