ফাইল ছবি
বিনোদন

কেমন হবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব?

বিনোদন প্রতিবেদক

টানা ২৩ বছর ধরে হয়ে আসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে প্রতি বছর বসে উৎসবটির নতুন আসর।

আগামী বছরের ১১ জানুয়ারি শুরু হবে উৎসবের ২৩তম আসর। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের চলচ্চিত্র বাছাই সম্পন্ন হয়েছে, বাকিগুলোর বাছাই প্রক্রিয়াও চলমান।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। বিদ্যা বালান, কঙ্কনা সেন শর্মার মতো তারকার সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এদিকটায় সংযত হতে হচ্ছে। এ ছাড়া পৃষ্ঠপোষক নিয়েও সংকটে আছি। পৃষ্ঠপোষকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি না। সে ক্ষেত্রে এবার হয়তো সাদামাটা আয়োজনে, যতটুকু পারা যায় উৎসবটা করতে হবে।

এবারের উৎসবের বিভিন্ন বিভাগের কয়েকটি ছবি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরমা বিভাগে এ পর্যন্ত আটটি সিনেমা চূড়ান্ত হয়েছে। এগুলো হলো কুসুম সিকদারের ‘শরতের জবা’, মেহেদী রনির ‘এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, নিয়ামুল হাসান মুক্তার ‘রক্ত জবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ও তৌফিক এলাহির ‘নীলপদ্ম’। এ ছাড়া দেশের প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে।

এশিয়ান কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে ‘ড্রিমিং অ্যান্ড ডায়িং’ (ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর), ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’ (তুরস্ক), ‘ডিল অ্যাট দ্য বর্ডার’ (কিরগিস্তান) ইত্যাদি। স্পিরিচুয়াল বিভাগে নির্বাচিত হয়েছে ‘কালাচক্র’ (রাশিয়া), ‘রেইজ মি আ মেমোরি’ (এস্তোনিয়া), ‘মন্টে ক্লারজিও’ (পর্তুগাল), ‘আওয়ার মেমোরিজ’ (ফ্রান্স), ‘আওয়ার মাদার’ (ইতালি) ইত্যাদি।

এর বাইরে আরও একটি সিনেমার খবর জানা গেছে, সেটি সৃজিত মুখার্জির ‘পদাতিক’। চঞ্চল চৌধুরী অভিনীত এ সিনেমাটি মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে।

বরাবরের মতো জাতীয় জাদুঘরের পাশাপাশি উৎসবের ভেন্যু হিসেবে থাকবে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মিরপুরে পাট জাগ নিয়ে বিরোধ, ছোট ভাই নিহত

কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্বজনদের হ...

গলায় পারফিউম স্প্রে নিয়ে সতর্কবার্তা

নিয়মিত গলায় সরাসরি পারফিউম স্প্রে না করার পরামর্শ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্য...

আগস্টে যোগদানের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার...

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা, থানায় আত্মসমর্পণ

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ি...

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে সমন্বয় সভা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে ডেঙ্গু বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা