বিনোদন
নির্মাণ করেছেন ‘ভাড়াটে জামাই-২’

নির্মাতা মমিন সরকারের ব্যস্ততা

বিনোদন প্রতিবেদক: পরিচালকদের নামের তালিকার মধ্যে যে নামটি অনেক দর্শক শ্রোতার হৃদয়ে গাঁথা তা হল পরিচালক মমিন সরকার। সময়ের ব্যস্ততম নির্মাতা মমিন সরকার তার ‘ভাড়াটে জামাই’ নাটকটি দর্শক সাফল্যের পর এর সিক্যুয়াল ‘ভাড়াটে জামাই-২’ নির্মাণ করেছেন। রাজীব মণি দাস রচিত নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, আর তার স্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। নাটকটি কমেডি মনে হলেও এটি মূলত একটি রহস্যধর্মী নাটক। ব্যস্ততা প্রসঙ্গে পরিচালক মমিন সরকার বলেন, সম্প্রতি দুইটি একক নাটকের কাজ শেষ করেছি। এছাড়া খুব শীঘ্রই নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা করেছি। প্রাপ্তি সম্পর্কে পরিচালক মমিন সরকার বলেন, আসলে আমার প্রাপ্তিটাই বেশি। তবে, আমরা যখন কাজ করতে যাই তখন অনেক সময় অভিনেতা-অভিনেত্রীরা সময়ের মূল্যায়ন না করার কারণে সমস্যায় পড়তে হয়। আবার বাজেট স্বল্পতার কারণে শুটিংয়ের জন্য পর্যাপ্ত সময় পাই না। সময় বেশি পেলে হয়তো কাজগুলো আরো সুন্দর করতে পারতাম। এই অঙ্গনে সম্ভাবনা কি দেখছেন এই প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অপার সম্ভাবনা রয়েছে। ইদানিং আমাদের নাটক ছবি বিভিন্ন ভাষায় অনূদিত হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা আয়ের একটি রাস্তা প্রসার হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা