সংগৃহীত ছবি
বিনোদন

সব সংঘাতের সমাপ্তি চাই

বিনোদন ডেস্ক : দেশজুড়ে কোটা সংস্কারের এক দফা দাবিতে ছড়িয়ে পড়েছে আন্দোলন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহতের ঘটনায় উত্তাল নেটদুনিয়া। আহত হয়েছেন প্রায় কয়েক শ’ ছাত্র-ছাত্রীও।

এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। অন্যান্যদের মতো শিক্ষার্থীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন চিত্রনায়ক শাকিব খানও।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।

আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল। এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

প্রসঙ্গত, সর্বশেষ ‘তুফান’ সিনেমায় দেখা যায় শাকিবকে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তী। গেল ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। অন্যদিকে গত ৫ জুলাই ভারতে মুক্তি পায় সিনেমাটি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা