সংগৃহিত
বিনোদন

শাকিবকে নিয়ে বাড়তি আগ্রহ নেই

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে মুখিয়ে আছেন বর্তমান সময়ের নায়িকারা। সুযোগের অপেক্ষায় থাকা এসব নায়িকাদের ভিড়ে নিজেকে জড়াতে চান না মডেল, অভিনেত্রী সেমন্তী সৌমি। তার বাড়তি আগ্রহ নেই কিং খানকে নিয়ে।

সেমন্তী সৌমি বলেন, ‘এখন সিনেমার ধরন বদলে গেছে। যেমন যে কাউকে প্রশ্ন করলেই হয়তো শাকিব খানের নাম বলবেন। কারণ তিনি সুপার স্টার। কিন্তু আমার তেমন কোনো চাওয়া নেই। কারণ ভালো গল্প ও নির্মাণ হলে দর্শক সিনেমা দেখবেই। আমাকে যদি ভালো গল্প দিয়ে নতুন একজন নায়কও জুটি হিসেবে দেওয়া হয়, না করব না। আমি শুধু দেখব আমার চরিত্রের গভীরতা কতটুকু।’

রুপালি পর্দায় ‘অস্তিত্ব’ ও ‘বয়ফ্রেন্ড’ সিনেমার মাধ্যমে আবির্ভাব ঘটে সৌমির। এরপর বেশ কিছু সিনেমায় নাম লেখালেও তা শেষ পর্যন্ত করেননি সৌমি। এখন তার টার্গেট ওটিটি। এরই মধ্যে বঙ্গবিডি ‘গার্লসস্কোয়াড’ সিজন থ্রিতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। আগামী দিনে ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান তিনি।

সৌমি বলেন, বর্তমানে ওয়েব ফিল্ম বেশ ভালো হচ্ছে। তাই ভালো গল্প পেলে ওয়েব ফিল্ম করব। বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাইছি না।

সর্বশেষ ‘মেঘনাকন্যা’ নামে একটি নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করেছেন সৌমি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা