সংগৃহিত
বিনোদন

কটাক্ষের শিকার সোহিনী সরকার

বিনোদন ডেস্ক: পশ্চিম বাংলার অভিনেত্রী সোহিনী সরকার ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। নিজের জীবন, নিজের স্বাধীনতা— এ মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন। আর এসব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে দেখা গেছে তাকে।

সোহিনী সরকার ভালোবাসা দিবসের আগেই ছুটি কাটাতে সুইডেনে উড়ে গিয়েছেন। এ খবর সোহিনী নিজেই দিয়েছেন। সেখান থেকে উড়ে গেছেন ফিনল্যান্ডে। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন।

ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন সোহিনী। তাতে দেখা যায়, সোহিনীর পরনে কালো রঙের টপ। পায়ের লাল রঙের মোজা থাই পর্যন্ত তোলা। কিন্তু কোনো প্যান্ট দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ফিনল্যান্ড, ক্রুজ এবং রাতের জীবন।’

সোহিনী সরকারকে এমন লুকে দেখে অনুরাগীদের অনেকে প্রশংসা করছেন। কিন্তু নেটিজেনদের একটা অংশ তাকে কটাক্ষ করে মন্তব্য করছেন। একজন লেখেন, ‘প্যান্ট পরোনি কেন?’ আরেকজন লেখেন, ‘ফিনল্যান্ডের সংস্কৃতিতেও ওরা প্যান্ট পরে।’ তা ছাড়া এমন মন্তব্য ভেসে বেড়াচ্ছে যা প্রকাশের অযোগ্য। বিষয়টি চর্চা চললেও এখনো মন্তব্য করেননি সোহিনী।

মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গুঞ্জন চাউর হয়, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। বর্তমানে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যিশু সেনগুপ্তের উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে শোভন-সোহিনীর কাছাকাছি আসা।

পরবর্তীতে সোহিনীর মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। এরপর শোভনের ফেসবুকে প্রোফাইলে সোহিনী সম্পর্কিত একের পর এক পোস্ট তাদের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিয়মিত ঘি ঢেলেছে। বিদেশ ট্যুরেও সোহিনীর সঙ্গে রয়েছেন শোভন। যদিও এ ট্যুর কিংবা সম্পর্ক নিয়ে টুঁ শব্দও করেননি সোহিনী কিংবা শোভন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা