ফাইল ফটো
বিনোদন

নিজ বাড়িতে হেনস্তার শিকার সোহিনী

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। নিজের জীবন, নিজের স্বাধীনতা- এ মন্ত্রেই বিশ্বাসী তিনি।

তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন। আর এসব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে দেখা গেছে তাকে। তবে সোহিনী সরকার তার নিজের বাড়িতে একবার হেনস্তার শিকার হয়েছিলেন।

অতীতের সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী। ঘটনার বর্ণনা দিয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘আমার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। আমি ওখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলাম। হঠাৎ কেউ একজন আমার পেছনে চিমটি কেটে চলে যায়! ভাবুন একবার, আমার বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে।’

চিমটি কেটে চলে যাওয়া ব্যক্তিকে ডেকে, কষিয়ে থাপ্পড় মারবেন, সেই সময়ও পাননি সোহিনী। কারণ ঘটনার আকস্মিকতায় উপলব্ধি করতেই দেরি হয়ে গিয়েছিল তার। ততক্ষণে সেই ব্যক্তি উধাও। এ ঘটনার পর মানসিকভাবে ভালো ছিলেন না সোহিনী।

তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঘটনার পর সারারাত ঘুমোতে পারিনি। প্রতিক্রিয়া স্বরূপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কিছুক্ষণ পরপর ঘৃণার উদ্রেক হয়েছে।’ যেসব ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটায় তাদেরকে সমাজের যেকোনো ক্ষেত্র থেকে বিতাড়িত করা উচিত বলে মনে করেন সোহিনী সরকার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা