সংগৃহিত
বিনোদন

লিফটে খোলামেলা পোশাকে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ইতালির ফ্যাশন হাউজ বুলগারির জন্য ফটোশুট করেছেন প্রিয়াঙ্কা। যেখানে খোলামেলা পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কাকে এদিন দেখা গেছে কালো স্কিনটাইট, নেকলাইন পকেটযুক্ত পোশাকে। যে পোশাকটি একটু অতিরিক্তই খোলামেলা বলে মনে করছেন নেটিজেনরা।

নায়িকা পোশাকের সঙ্গে বুলগারি ব্র্যান্ডের হীরার নেকলেস পরেছেন। যেই নেকলেসের দাম প্রায় ৪৩ মিলিয়ন ডলার। দামী এই নেকলেসের সঙ্গে হীরা দিয়ে তৈরি ব্রেসলেটও হাতে পরেছেন প্রিয়াঙ্কা।

পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কার নিজস্ব গ্ল্যামার, স্মোকি আই মেকআপ, গোলাপী ঠোঁটে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। তার উপর লিফটের মধ্যে অভিনেত্রীর আবেদনময়ী পোজ বেশি করে নজর কেড়েছে ভক্তদের।

সম্প্রতি প্রিয়াঙ্কা রোমে অনুষ্ঠিত বুলগারির ১৪৯তম বার্ষিকী উপলক্ষে গালা ডিনারের অংশ নিছিলেন। এই বিশেষ ইভেন্টে বিনোদন জগতের বড় তারকারা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন অ্যান হ্যাথাওয়ে, শুকি এবং লিউ ইয়েফেই।

অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের উপস্থিতি থাকলেও প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের। বিশেষ করে অভিনেত্রীর গলায় ১৪০ ক্যারাটের হিরের নেকলেস।

জানা গেছে, এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৮০০ ঘণ্টা। যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির বেস তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে।

পুরো নেকলেসটি তৈরি করতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৯৮টি হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির মূল্য ৪৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশ কোটি টাকা। প্রিয়াঙ্কা আকাশছোঁয়া মূল্যর নেকলেসটি গলায় দিয়ে ফটোশুট করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা