সংগৃহিত
বিনোদন

শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে

বিনোদন ডেস্ক: বেশ লম্বা বিরতি কাটিয়ে এখন কাজে সরব হয়েছেন পরীমণি। এরমধ্যে শেষ করেছেন কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ ও ওয়েব ফিল্ম ‘রঙিলা কিতাব’-এর শুটিং। এসবের মধ্যে সোশ্যালেও বেশ সরব ঢালিউডের আলোচিত এই নায়িকা।

সম্প্রতি তার নতুন এক স্ট্যাটাস ঘিরে চলছে ফের আলোচনা-সমালোচনা। ফেসবুকে পরী লিখেন, ‘এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি।

ফলাফল-নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাতকঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!’

পরীমণি আরও লিখেছেন, ‘শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট-এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে-এই এদের জন্যে।

এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা, যদি জানত!’ স্ট্যাটাসের মাধ্যমে যারা নেতিবাচক বা তির্যক মন্তব্য করেন, তাদের স্বাগত জানানোর পরামর্শও দেন তিনি।

তিনি মনে করেন, সমালোচকেরাই এগিয়ে যেতে সাহায্য করবে। অবশ্য পরীর পোস্ট করা লেখাটির বেশির ভাগ অংশ ধার করা। নিজের সঙ্গে মিল খুঁজে পেয়ে লেখক মুনমুনের ফেসবুক পোস্ট কপি করেছেন নায়িকা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা