সংগৃহিত
বিনোদন

কানে কিয়ারার গলায় ৪২ কোটির নেকলেস

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে।

বরাবরের মতো এবারের আসরেও রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা। তবে প্রথমবারের মতো এ উৎসবে পা রাখেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর এই ইভেন্টের লুকও নেটিজেনদের হট ফেভারিট। গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন।

পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। পোশাকের পাশাপাশি কিয়ারার গলার হারটি বিশেষভাবে নজর কেড়েছে। শুধু তাই নয়, এ হারের মূল্য জানলে অনেকের চোখই কপালে উঠবে।

বলিউড হাঙ্গামার তথ্যানুসারে, কিয়ারা আদভানির গলার নেকলেসটি হীরার তৈরি। এ নেকলেসে হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। এটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ২০ লাখ টাকার বেশি।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় আছে— ‘ডন থ্রি’, ‘গেম চেঞ্জার’, ‘ওয়ার টু’ প্রভৃতি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা