বিনোদন

অহনার সেই প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। কারণ, হিসেবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করেন তিনি। অহনার প্রাক্তন হিসেবে বারবার উঠে এসেছে অভিনেতা শামীম হাসান সরকারের নাম। এবার শামীম নিজেই প্রকাশ করেছেন অহনার সেই প্রাক্তনের নাম।

এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো...য়া...র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে।’

এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।

সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলবো না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।’

কিন্তু অহনার সেই প্রাক্তন কে, তা এবার সরাসরি জানালেন শামীম। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় গুরুতর কিছু অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম।

সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, ‘সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো...য়া...র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো...য়া...রটার সঙ্গে আমি নেই।’

সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সঙ্গে সম্পর্কে ছিল।’

এর আগে পুরুষ মানুষকে বিশ্বাস না করার প্রসঙ্গে অহনা বলেছিলেন, ‘আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।’

তার ভাষ্য, ‘একবার এতো বাজে ভাবে মন ভেঙেছে। এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা