বিনোদন

‘কম কাজ করেও টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে’

বিনোদন প্রতিবেদক

লাক্স চ্যানেল সুপারস্টার তারকা ফারিয়া শাহরিন। তবে সবাই তাকে এখন কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’ নামেই চেনেন। ইতোমধ্যে চারটি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকেরা, এবার আসছে এর সিজন ফাইভ। এই সিজনেও অভিনেত্রী ফারিয়া শাহরিনকে দেখা যাবে।

সম্প্রতি নানা বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারিয়া শাহরিন। সেখানে ক্যারিয়ার, কাজ, শুটিং, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা কিছু নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানালেন, খুব তাড়াতাড়িই ব্যাচেলর ফাইভের শুটিংয়ে যোগ দেবেন তিনি।

এর বাইরে মিডিয়াতে অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি, বিশেষ করে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে ওঠে নানান কথা। সে বিষয়ে ফারিয়া বোঝাতে চাইলেন, অন্যদের মতো তার নিজের এখনও গাড়ি-বাড়ি নেই।

ফারিয়া শাহরিন বলেন, ‘মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি- আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।’

ফারিয়া শাহরিন আরো বলেন, ‘তাই আমার ক্ষেত্রে এ জন্য কোনো টাকা পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনা একশো ভাগও নেই।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভা...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

সাটুরিয়ায় ১৬ পিস ইয়াবা ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা