বিনোদন

‘আমার ব্যক্তিত্ব ও বিশ্বাসকে ভুলভাবে তুলে ধরা হয়েছে’

বিনোদন ডেস্ক

ভারতে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে প্রতিদিনই সংবাদমাধ্যমে উঠে আসছে নতুন সব তথ্য। পেহেলগামের সন্ত্রাসী হামলাকে ঘিরে এবার উঠে এলো পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রীর একটি পোষ্ট রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। যে পোষ্টে হানিয়া আমির দাবি করেছেন-‘কাশ্মীরে জঙ্গি হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনী দায়ী।’ শুধু তাই নয়, এ ঘটনায় সাহায্য চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নালিশও জানান তিনি।

যেখানে তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনো ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছে কাশ্মীরের ঘটনার নেপথ্যে, যার জন্য পাকিস্তানের বিনোদন জগতের বাসিন্দাদেরও ভুগতে হচ্ছে। তাই যা পদক্ষেপ করার, তা জঙ্গি ও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে করুন। এখানকার সাধারণ মানুষকে ছেড়ে দিন।’

পোস্টটি এখন ভাইরাল। এতে বিব্রতকর অবস্থায় পড়েছেন পাকিস্তানের এই অভিনেত্রী। কারণ প্রতিনিয়ত বিভিন্ন মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্ট হানিয়ার কিনা, তা জানতে নেট দুনিয়ার বাসিন্দারা ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছেন এই অভিনেত্রীকে। শেষমেশ তাই নীরবতা ভাঙতে বাধ্য হয়েছেন হানিয়া। এ নিয়ে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘সম্প্রতি আমার নাম করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া মন্তব্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে আমি সরাসরি বলছি, আমি মোটেই এ মন্তব্য করিনি। পোস্টে এ রকম কোনো শব্দ আমি ব্যবহারও করিনি। এই মনোভাবও সমর্থন করি না। এর পুরোটাই নকল ও মিথ্যে। আমার ব্যক্তিত্ব ও বিশ্বাসকে এ মন্তব্য ভুলভাবে তুলে ধরছে।’

এ নিয়ে হানিয়া আরো বলেছেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর ও আবেগপ্রবণ। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও তাদের পরিবারের প্রতি আমি সমব্যথী। এ ধরনের যন্ত্রণায় সহানুভূতি প্রয়োজন। রাজনীতি নয়। মৌলবাদীদের কাজকর্ম দিয়ে কখনোই একটি দেশ ও সেই দেশের মানুষকে বিচার করবেন না।’

এ খবরের পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন জানিয়েছে, হানিয়ার পোষ্ট নিয়ে শুরুতে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। পোস্টটি যে ভুয়া, তা বুঝতে খুব একটা সময় লাগেনি। কারণ, পেহেলগাম হামলার পর ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভা...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

সাটুরিয়ায় ১৬ পিস ইয়াবা ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা