ছবি: সংগৃহীত
জাতীয়

ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী  

আমার বাঙলা ডেস্ক

ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে ব‌লে জানিয়েছেন নব‌নির্বা‌চিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

শামা ওবায়েদ বলেন, অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত– বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেকদিন পরে শক্ত হয়েছে।

তিনি আরো বলেন আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, এই সরকার সব দল-মত-ধর্ম-বর্ণ এবং আমাদের বিরোধী যারা যারা নির্বাচন করেছে, আমাদের সিভিল সোসাইটি আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো নিতে চাই। আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে সামনের দিকে এগুতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে।

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চ্যালেঞ্জ আছে কিনা প্রশ্নে তিনি বলেন, সব দেশের সঙ্গেই আমাদের চ্যালেঞ্জ আছে। আমাদের ইস্যু আছে। সেই ইস্যুগুলো সমাধানের জন্য আমাদের দ্বিপাক্ষিক, বহুপাক্ষিকভাবে এগুতে হবে। সেটা আমরা এগোবো। আমাদের সব রাষ্ট্রের সঙ্গে, সব সরকারের সঙ্গে সম্পর্ক থাকবে, বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত করে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দ...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা