ছবি: সংগৃহীত
বিনোদন

জন্মদিনে ‘রকস্টার’ নতুন লুকে,আলোচনায় শাকিব

জন্মদিনের দিনেই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং চলাকালীন এক ভিন্নধর্মী রকস্টার লুকে দেখা গেছে তাকে, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সিনেমাটির পরিচালক আজমান রুশো জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হচ্ছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক। তার ভাষায়, এখানে একেবারে আধুনিক ও ট্রেন্ডি রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। সেই ভাবনা থেকেই চরিত্রটির ডিজাইন করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন শাকিব। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে কয়েকদিন গিটার শেখারও প্রস্তুতি নিয়েছেন তিনি। নির্মাতা দল সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং লুকে নতুনত্ব আনার চেষ্টা করেছে।

‘রকস্টার’-এর চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’-এর লেখক হিসেবেও পরিচিত। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিনিকেশন।

নায়িকা নির্বাচনের ক্ষেত্রে ইতোমধ্যে দ্বিতীয় নারী চরিত্রে নিশ্চিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা। আর মূল নায়িকা হিসেবে সাবিলা নূর-এর নাম শোনা যাচ্ছে।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে যে পরিবর্তন দেখা যাচ্ছিল, তা নিয়ে দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছিল ‘প্রিন্স’ সিনেমা ঘিরে। তবে ছবিটি দর্শক টানতে তেমন সফল হয়নি, ফলে নতুন এই ‘রকস্টার’ নিয়েই এখন ভক্তদের আগ্রহ বেশি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালখালী হারগাজী খাল ভাঙন রোধে ও রাস্তার উন্নয়নের কাজ চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমুখী কর্মসূচির ধারাবাহিকতা...

আট বছর ধরে কার্যক্রমে নেই নারায়ণগঞ্জ সিজেএম ভবন

তারিকুর রহমান রিপন ,নারায়ণগঞ্জ: ২০০ কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত নারায়ণগঞ...

সুন্দরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” — এই স্লোগানকে সামনে রেখে গ...

নোয়াখালীতে নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ও...

আইন অমান্য করে পদ্মায় বালু লুট: হুমকিতে বাঁধ-ফসল ও জনপদ

সরকারি কঠোর নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা বৃদ্ধাঙ্গুলি দেখি...

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে (২০২৫সালে) ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে।...

রাজবাড়ীতে কৃষিপণ্যে ‘ধলতা’ প্রথা বন্ধে প্রশাসনের সভা

রাজবাড়ীর বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজসহ কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’...

কুড়িগ্রাম সদরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক...

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১২ ম...

রাজবাড়ীতে কাঁচা মরিচের দামে আগুন, সবজির বাজারেও অস্থিরতা

রাজবাড়ীতে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মাত্র এক সপ্তা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা