আন্তর্জাতিক

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, একটি বিশেষ তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই ক্রুকে উদ্ধার করা হয়েছে।

শুধু ‘কর্নেল’ বলে পরিচয় দেওয়া ওই ক্রু বিমান বিধ্বস্তের পর কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে যোগাযোগ হয়েছিল তা নিয়ে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ। ফক্স নিউজের পেন্টাগন প্রতিনিধি জেনিফার জানিয়েছেন, গত শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে দক্ষিণ-পশ্চিম ইরানে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল হামলার শিকার হলে পাইলটের সঙ্গে ওই কর্নেলও প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন। এরপর তিনি একটি পাহাড়ের কয়েক হাজার ফুট উঁচুতে ওঠেন। সেখানে টানা ৪৮ ঘণ্টা আত্মগোপনে ছিলেন। আশ্রয় নেন টিকে থাকার নানা কৌশলের। নিজের অবস্থান শনাক্ত করতে এবং মার্কিন বাহিনীকে উদ্ধারে সহায়তা করতে ওই সেনা সদস্য একটি ‘এনক্রিপ্টেড’ যোগাযোগ ব্যবস্থা অথবা একটি বিশেষ বিকন সংকেত সক্রিয় করেছিলেন। ক্রুকে উদ্ধারের জন্য কয়েক’শ মার্কিন সেনাসদস্য এক বিশাল অভিযানে অংশ নিয়েছেন। এতে একাধিক বাহিনীর এলিট স্পেশাল অপারেশন ফোর্সেস এবং বিভিন্ন ধরনের যুদ্ধবিমান অংশ নেয়।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি কোনো সম্মুখযুদ্ধ হয়নি। তবে ইরানি সেনাদের উদ্ধারস্থল থেকে দূরে সরিয়ে রাখতে মার্কিন বাহিনী গুলিবর্ষণ করেছিল। প্রায় ৩৬ ঘণ্টার উদ্ধার অভিযান চলার সময় ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকায় ইরানের বিমান হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে সহায়তা করে। মার্কিন উদ্ধারকারী দলকে সুরক্ষা দিতে ইসরায়েল ইরানি হামলাগুলো থামিয়ে দেয়।

ফক্স নিউজ লিখেছে, পেন্টাগন নিখোঁজ ক্রুকে উদ্ধারের মূল অভিযান শুরু করার আগে সিআইএ ইরানের ভেতরে বড় ধরনের ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালায়। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জেনিফার গ্রিফিন জানিয়েছেন, ওই সেনাসদস্য উদ্ধার হওয়ার আগেই সিআইএ ইরানের ভেতরে খবর ছড়িয়ে দেয় যে, মার্কিন বাহিনী ইতোমধ্যে নিখোঁজ কর্নেলকে খুঁজে পেয়েছে এবং তাঁকে স্থলপথে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

গ্রিফিন জানান, যখন ইরানি বাহিনী সিআইএ’র এই খবরে বিভ্রান্ত ও অনিশ্চয়তার মধ্যে ছিল, ঠিক তখনই সিআইএ তাদের ‘অসাধারণ ও বিশেষ সক্ষমতা’ ব্যবহার করে মার্কিন সেনাসদস্যের প্রকৃত অবস্থান শনাক্ত করে।

এই অভিযানকে ‘খড়ের গাদায় সুঁচ খোঁজা’র সঙ্গে তুলনা করে গ্রিফিন জানিয়েছেন, ওই আমেরিকান অফিসার পাহাড়ের একটি গভীর খাঁজে লুকিয়ে ছিলেন। সেখানে সিআইএ’র বিশেষ প্রযুক্তি ছাড়া তাঁকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল। সেনাসদস্যের অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই সিআইএ তা পেন্টাগন ও হোয়াইট হাউসকে জানায়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক উদ্ধার অভিযানের নির্দেশ দেন। পরে সিআইএ’র দেওয়া রিয়েল-টাইম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সফলভাবে অভিযান সম্পন্ন করে।

অভিযানের সময় কারিগরি জটিলতার কারণে অন্তত একটি বিমানকে ঘটনাস্থলে ফেলে এসেছে মার্কিন বাহিনী। ফক্স নিউজ লিখেছে- প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সি-১৩০ হারকিউলিস বিমান সম্ভবত কাদা মাটিতে আটকে গিয়েছিল। বিমানটি যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে, সেজন্য সেটিকে ধ্বংস করে দেওয়া হয়। অভিযানে নিয়োজিত সেনাসদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অতিরিক্ত আরও বিমান সেখানে পাঠানো হয়েছিল।

জেনিফার গ্রিফিন বলেন, ‘এটি পুরোপুরি সিনেমার গল্পের মতো। যখন এই অভিযানের পুরো কাহিনী সামনে আসবে, আমি মনে করি আমরা সবাই স্তম্ভিত হয়ে যাব।’ তিনি আরও উল্লেখ করেন, অতীতে আফগানিস্তানে উদ্ধার অভিযানগুলো সবসময় সফল হয়নি। কিন্তু এই অভিযানের জটিলতা, দুজন বৈমানিককে সফলভাবে উদ্ধার এবং এতে নিয়োজিত সেনাসদস্য ও বিমানের বিশাল বহর- সব মিলিয়ে এমন কিছু তিনি আগে কখনো দেখেননি।

রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, নিখোঁজ এক পাইলটকে খোঁজার কাজে নিয়োজিত একটি মার্কিন বিমানকে তারা ধ্বংস করে দিয়েছে। দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ আইআরজিসিকে উদ্ধৃত করে এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ভূপাতিত হওয়া একটি মার্কিন ফাইটার জেটের পাইলটকে খোঁজার কাজে নিয়োজিত শত্রুপক্ষের একটি বিমানকে ইসফাহানের দক্ষিণাঞ্চলে বীর যোদ্ধারা ধ্বংস করে দিয়েছেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে ছাত্র দলের কমিটি গঠন ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি...

নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন:নাসের রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা...

মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে ৪৩ খাতেই সহায়তা

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমে...

নোবিপ্রবিতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে অংশীজন সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক বাস্তবায়নাধীন &...

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থ বছরের...

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা