আন্তর্জাতিক

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বেইজিং এমন আহ্বান জানাল।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘সামরিক উপায়ে কোনো সমস্যার মৌলিক সমাধান সম্ভব নয়। সংঘাতের চরম বিস্তার কোনো পক্ষের স্বার্থ রক্ষা করবে না।’ এ সময় সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান মাও নিং।

হোয়াইট হাউসে বুধবার দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হামলার মাধ্যমে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেন। এই হামলা অগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চালানো হবে। তাঁর ভাষণের কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়ামূলক বিবৃতি প্রচার করে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের অপমান, লাঞ্ছনার স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে উদ্দেশ্য করে খাতাম আল-আম্বিয়া বলেছে, ‘আরও বিধ্বংসী, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপের অপেক্ষায় থাকুন।’

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্রাম্পের ভাষণের পর ইরান দুই দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার ব্যবধানে মোট চারবার ক্ষেপণাস্ত্রের আঘাত শনাক্ত হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল আমদানিকারক দেশগুলোকে জলপথটির নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে চীন বলেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাই এই প্রণালিতে সংকটের মূল কারণ। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘হরমুজ প্রণালীতে নৌ চলাচল বিঘ্নিত হওয়ার মূল কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক অভিযান।’

বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ হরমুজ প্রণালি দিয়ে তেল পায়, তাদেরকে এই পথ সচল রাখার দায়িত্ব নিতে হবে। তিনি দেশগুলোকে উৎসাহ দিয়ে বলেন, ‘আপনারা স্রেফ এটি (প্রণালির নিয়ন্ত্রণ) নিয়ে নিন। এটিকে রক্ষা করুন এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করুন।’ মার্কিন প্রেসিডেন্টের এই ভাষণ এমন সময়ে এলো যখন প্রায় ৩৫টি দেশকে নিয়ে যুক্তরাজ্য একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালি কীভাবে পুনরায় সচল করা যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা।

সংবাদ সম্মেলনে মাও নিং আরও বলেন, ‘সামরিক উপায়ে কোনো সমস্যার মৌলিক সমাধান সম্ভব নয়। সংঘাতের চরম বিস্তার কোনো পক্ষের স্বার্থ রক্ষা করবে না।’ এ সময় তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির জবাব দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলা চালানো হবে। ডোনাল্ড ট্রাম্প কঠোর হামলার ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়ামূলক বিবৃতি প্রচার করে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের অপমান, লাঞ্ছনার স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে উদ্দেশ্য করে খাতাম আল-আম্বিয়া বলেছে, ‘আরও বিধ্বংসী, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপের অপেক্ষায় থাকুন।’

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে ছাত্র দলের কমিটি গঠন ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি...

নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন:নাসের রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা...

মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে ৪৩ খাতেই সহায়তা

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমে...

নোবিপ্রবিতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে অংশীজন সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক বাস্তবায়নাধীন &...

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থ বছরের...

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের

ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা