সারাদেশ

শেষ সম্বল বিক্রি করেও কি থামবে না নাঈমের বাঁচার লড়াই

জয়পুরহাট প্রতিনিধি

বন্ধুরা যখন স্কুলের মাঠে দৌড়ায়, তখন দূরে দাঁড়িয়ে তাদের খেলা দেখে নাঈমের ইচ্ছা থাকলেও দৌড়াতে পারে না কিছুক্ষণ হাঁটলেই হাঁপিয়ে ওঠে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীর কাঁপতে শুরু করে। জন্মের মাত্র ২৮ দিন পর ধরা পড়ে তার হৃদযন্ত্রে ফুটো। সেই থেকে হাসপাতাল, চিকিৎসা আর অনিশ্চয়তার সঙ্গে বেড়ে ওঠা ১০ বছরের এই শিশুর সবচেয়ে বড় স্বপ্ন—একদিন সুস্থ হয়ে সবার মতো স্বাভাবিক জীবন যাপন করা।

জন্মের মাত্র ২৮ দিন পর ধরা পড়ে তার হৃদযন্ত্রে ফুটো। সেই থেকে হাসপাতাল, চিকিৎসা আর অনিশ্চয়তার সঙ্গে বেড়ে ওঠা ১০ বছরের এই শিশুর সবচেয়ে বড় স্বপ্ন—একদিন সুস্থ হয়ে সবার মতো স্বাভাবিক জীবন যাপন করা। মো. সাজ্জাদ ইসলাম নাঈমের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ধুনট গ্রামে। ২০১৫ সালে জন্ম নেওয়া নাঈম স্থানীয় বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।


নাঈমের বাবা মো. নুর মোহাম্মদ একসময় ভ্যান চালিয়ে সংসার চালাতেন। কিন্তু ছেলের চিকিৎসার খরচ জোগাতে ৩০ হাজার টাকায় সেই ভ্যান বিক্রি করতে হয়েছে। এখন তিনি দিনমজুরের কাজ করেন। মা মোছাম্মৎ সেলিনা বেগম সংসারের কাজের ফাঁকে সেলাই মেশিনে কাজ করে যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসার চলে। পরিবার জানায়, জন্মের ২৮ দিনের মাথায় চিকিৎসকেরা নাঈমের হৃদযন্ত্রে ফুটো শনাক্ত করেন। এরপর বিভিন্ন সময়ে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের হিসাবে প্রয়োজন প্রায় আট লাখ টাকা।


এই টাকার ব্যবস্থা করতে গিয়ে পরিবার বিক্রি করেছে বাড়ির এক শতক জমি, তিনটি গরু এবং জীবিকার একমাত্র অবলম্বন ভ্যান। সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকা জোগাড় হলেও বাকি অর্থের অভাবে চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে না। মা সেলিনা বেগম বলেন, “ছেলেকে বাঁচানোর জন্য যা ছিল, সব বিক্রি করেছি। এখন আর কিছুই নেই। তবু চাই, আমার ছেলেটা সুস্থ হয়ে আমাদের সামনে বেঁচে থাকুক।”


নাঈমের দাদা মো. সাইদুর রহমান বলেন, “নাতির চিকিৎসা করাতে গিয়ে আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি। এখন মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো পথ দেখছি না।”
নাঈমের স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “নাঈম খুবই শান্ত, বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী। কিন্তু তার শারীরিক অবস্থা দিন দিন জটিল হচ্ছে। দ্রুত অপারেশন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

সহপাঠী মো. হোসেন বলে, “আমরা সবাই একসঙ্গে খেলি। কিন্তু নাঈম বেশি সময় খেলতে পারে না। অল্পতেই ক্লান্ত হয়ে যায়। আমরা চাই, ও দ্রুত সুস্থ হয়ে আমাদের সঙ্গে আগের মতো খেলুক।”

নিজের কথা বলতে গিয়ে নাঈমের কণ্ঠে ধরা পড়ে এক শিশুর সরল আকাঙ্ক্ষা। সে বলে, “বন্ধুরা যা পারে, আমি তা পারি না। একটু দৌড়ালেই শ্বাস নিতে কষ্ট হয়। আমি সুস্থ হতে চাই। সবার মতো খেলতে চাই, পড়তে চাই।”

একটি শিশুর বেঁচে থাকার লড়াইয়ে একটি পরিবার ইতিমধ্যে হারিয়েছে তাদের প্রায় সব সঞ্চয়। তবু থেমে নেই তাদের আশা। সেই আশার নাম—সময়মতো চিকিৎসা। আর সেই চিকিৎসার পথ খুলে দিতে প্রয়োজন সমাজের সহমর্মী মানুষের হাত।

lআমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান

বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজ...

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণা...

পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি বায়ু বর্তমানে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আ...

ভরিতে সোনার দাম বাড়ল ৫,৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের প্রতিক্রিয়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নির্ধারিত সময়ে আয়োজন না করার সি...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা