সারাদেশ

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। ৬ই জুলাই (সোমবার) বিকেলে পৌরসভা মিলনায়তনে সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার।

বাজেট ঘোষণাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিমুল হাই রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল, হিসাবরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মো. তাজুল ইসলাম প্রমুখ।

এবারের বাজেটে উল্লেখযোগ্য আয়ের মধ্যে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা, রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৬ কোটি ১১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। অন্যদিকে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে উন্নয়নমূলক খাতে ৯২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়াও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা।

পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, এবার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। পৌর ভোগান্তি লাগবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি উন্নয়ন কর্মকান্ডসহ পৌরসভা পরিচালনায় সকল স্থরের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান

বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজ...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় বিজিবির এক হাবিল...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান

বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা