বিনোদন

স্পেনে সেরা মানবিক ছবির মনোনয়ন পেলো ‘মাস্তুল’

বিনোদন প্রতিবেদক

সদ্য অনুষ্ঠিত ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরো একটি সুসংবাদ দিল বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’! আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য একটি উৎসবে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের এই ছবি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আর সেখানেই ‘সেরা মানবিক চলচ্চিত্র’র জন্য ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে নূরুজ্জামানের মাস্তুল। ইমাজিনইন্ডিয়া এ নিয়ে তাদের ওয়েব সাইটে একটি সংবাদ বিবৃতিও প্রকাশ করে।

নির্মাতা জানিয়েছেন, মস্কোতে মাস্তুল’র প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ যাচ্ছে মাস্তুল।

এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের মাস্তুল দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

প্রসঙ্গত, প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি)’ জিতেছে মাস্তুল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা