ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

দৌলতদিয়া যৌনপল্লীর সর্দারনী ও তার স্বামী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী সর্দারনী ঝুমুর বেগম (৪২) ও তার স্বামী ইউপি সদস্য জলিল ফকির (৪৪)কে পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রোববার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, যৌনপল্লীর ভেতরে প্রভাব বিস্তার করে মাদকের ব্যবসা চালানোর অভিযোগে ঝুমুর বেগমকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে যৌনপল্লী সংলগ্ন হোটেল নিরালা বোডিংয়ের সাত নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি মদের বোতল ও দুটি রয়্যাল ডাচ বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জলিল ফকিরকে গ্রেফতার করা হয়। গত ১০ ডিসেম্বর শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী এ মামলাটি দায়ের করেন, যেখানে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে জলিল ফকিরকে হোটেল নিরালা বোডিং থেকে গ্রেফতার করা হয় এবং রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ঝুমুর বেগম বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি 'অসহায় নারী ঐক্য সংগঠন' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে যৌনপল্লীর নারীদের নিয়ন্ত্রণ করতেন এবং মাদক ও জুয়ার আসর পরিচালনা করতেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা