ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীতে প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

নীলফামারী প্রতিনিধি

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিল, প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সোমবার (১৭ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে যান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

প্রাথমিক শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম জানান, সারা দেশে জাতীয়করণকৃত ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের উত্তোলিত টাইমস্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই। দাবী আদায়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। এ সময় সংগঠনের সদস্য সচিব মোছাব্বের হোসাইন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ও সাবেক সভাপতি ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা