ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ

রাজবাড়ী প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি, ২২টি লঞ্চ ও ৩টি ফেরিঘাট সচল থাকবে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, আনসার, নৌবাহিনী ও নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। ঈদের এক সপ্তাহ আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, যেখানে ফেরি, লঞ্চ ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ঈদের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ থাকবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব, বিআইডব্লিউটিএ উপপরিচালক মো. সেলিম হোসেন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা