সারাদেশ

দরজা ভেঙে আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসা। তিনি জাতীয় পার্টির সাবেক এমপি প্রয়াত শিল্পপতি করিম উদ্দিন ভরসার ছেলে সাইফুল ইসলাম শিমুলের স্ত্রী।

রবিবার ( ১৬ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। তিনি জানান, রবিবার রাজধানীর গুলশান-২ এর ১১৭ নং রোডের ৯/বি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার দুপুর থেকে গুলশান থানা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা ‍পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। কিন্তু, তারা দরজা খুলছিলেন না। পরে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙে লিপিকে গ্রেপ্তার করা হয়। এ সময় লিপের সঙ্গে তার স্বামী সাইফুল ইসলাম শিমুল ভরসা ছিলেন। ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা।

ঘটনাস্থলে থাকা মামলার তদন্ত কর্মকর্তার রংপুর কোতয়ালি থানার এসআই মোস্তাফিজার রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত খিলিপান ব্যবসায়ী ও বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেষ্টা মামলার ১৭৯ নম্বর এজাহারভুক্ত আসামি লিপি ভরসা।

এর আগে বৃহস্পতিবার লিপির ম্যানেজার পলাশ হাসান বাদী হয়ে ওই মামলা থেকে লিপির নাম বাদ দেওয়ার জন্য ব্যবসায়ী অমিত বণিক কর্তৃক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ চাঁদা দাবির মামলা করেন। ওই মামলায় অমিত বণিককেও গ্রেপ্তার করে ‍পুলিশ।

পুলিশ জানিয়েছে, লিপি খান ভরসা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন নেত্রী ছিলেন। একই সঙ্গে সাবেক মহিলা এমপি ও সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববির ঘনিষ্ঠ ছিলেন। লিপি খান ভরসার বাড়ি পাবনা। তিনি এক সময় অভিজাত হোটেলে নাচগান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।

সাবেক এমপি প্রয়াত শিল্পপতি করিম উদ্দিন ভরসার পুত্রবধূ লিপি খান। তার বিরুদ্ধে রংপুরের হারাগাছের বিখ্যাত ভরসা পরিবারের জমি-জমা জাল জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে মামলাও রয়েছে। আওয়ামী লীগ আমলে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা