ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের একটি আম বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. আবিদ হাসানের নেতৃত্বে (৮ ফিল্ড রেজিঃ আর্টিঃ) সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে তোফাদিয়া গ্রামের মৃত শহীদ মোল্লার ছেলে মো. আসাদুজ্জামানের বসতবাড়ি থেকে ১০০ মিটার দূরে আম বাগানে এ অস্ত্রগুলো পাওয়া যায়। তবে সন্দেহভাজন হিসাবে তার বাড়ি তল্লাশি করেও কোনো অবৈধ বস্তু পাওয়া যায়নি, ফলে কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধ...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা