ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরুর দাবীতে মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি

এই সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবী জানিয়েছেন বিভিন্নজন।

বুধবার (১২ মার্চ) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক মতবিনিময় সভায় এই দাবী জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন। বলা হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার আমুল পরিবর্তন ঘটবে।

প্রকল্পের আওতায় গ্রোয়েন নির্মাণ এবং তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে নদী ভাঙ্গণরোধ, বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যা ঝুঁকি হ্রাস, ড্রেজিং এর মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার, ড্রেজিং এর মাধ্যমে শাখা নদীগুলোর নাব্যতা রক্ষাসহ নদী সমুহে শুষ্ক মৌষুমে পানি সংরক্ষণ পুর্বক প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন পাওয়ার চায়না প্রকল্পের প্রতিনিধি অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি কান্ট্রি ম্যানেজার হান কান। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, রিভাইন পিপল এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

এমবাপেকে অপহরণের পরিকল্পনা, টার্গেটে রিয়াল তারকা

ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। ফরাসি সং...

বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই লাউতারো

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে বেশ মরিয়া ছিল বার্সেলোনা। অ...

সাটুরিয়ায় নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা