ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

গোয়ালন্দে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ৫২ পুরিয়া হেরোইনসহ রাজু মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাজু মোল্লা দৌলতদিয়া ফেলু মোল্লা পাড়ার শওকত মোল্লার ছেলে।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন হলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের সূত্রে জানা যায়, জেলার যেকোনো অপরাধ দ্রুত উদঘাটনে রাজবাড়ী জেলা পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. রুস্তম আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দৌলতদিয়া হলপট্টি এলাকার বানু মোল্লার বসতবাড়ির সামনে থেকে রাজুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। যেকোনো অপরাধ দমনে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফোফানা

আইভরি কোস্টের অভিজ্ঞ মিডফিল্ডার সেকো ফোফানা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষ...

ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী!

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের সামরিক অভিযানের কারণে মার্কিন সেনাবাহিনীর গোলাবারু...

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চ-পর্যায়ের অ্যাক্রেডিটেশন আলোচনা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) বিষয...

নিরাপত্তার সমস্যা! ত্রিদেশীয় সিরিজের আগে ইংলিশ নিরাপত্তা দল পাকিস্তানে

চার বছর আগে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও দেশটিতে নিরাপত্তা ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা