ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ী প্রতিনিধি

হামলা, মামলা ও জেল-জরিমানার ভয়ে এতদিন ইফতার ও দোয়া মাহফিল আয়োজন দূরের কথা, ঈদের নামাজও ঈদগাহে গিয়ে পড়তে পারেননি গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। তবে দীর্ঘ ১৭ বছর পর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রথমবারের মতো উন্মুক্ত মাঠে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত তারা।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোল্লা মজি, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল প্রমুখ। এছাড়াও জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দেশনায়ক তারেক রহমান ও গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার নির্দেশে আজকের এই আয়োজন। দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত মাঠে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার করতে পারছে, যা আমাদের জন্য একটি বড় অর্জন।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। আজ তারা মুক্ত পরিবেশে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পেরেছেন, যা আমাদের অনুপ্রাণিত করছে। আমি সবসময় রাজবাড়ী জেলার নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

উচ্ছ্বসিত নেতাকর্মীরা এ সময় ঘোষণা দেন, আগামী দিনগুলোতে বিএনপি আরও সুসংগঠিতভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করবে এবং দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ গোলজার হোসেন কাদরী।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা