ছবি: আমার বাঙলা
সারাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মনোহরদীতে দোয়া, মোনাজাত ও কালো ব্যাজ ধারণ

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সারা দেশের মতো মনোহরদীতেও নেমে আসে গভীর শোকের ছায়া। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে শোক ও বেদনার আবহ তৈরি হয়।

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ প্রিয় নেত্রীর প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার বেলা ১১টার দিকে মনোহরদী উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) এবং সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি। পরে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুর রহমান সরকার দোলন, সদস্য সচিব, মনোহরদী উপজেলা বিএনপি; জনাব মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক, মনোহরদী উপজেলা বিএনপি; এবং সরদার মাহমুদুল হাসান ফোটন, সভাপতি, চালাকচর ইউনিয়ন বিএনপি। বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরেন এবং দেশের গণতন্ত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত মোমেনা নামের এক নারী আবেগাপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে বলেন, “আমার মা মারা যাওয়ার পরও এমন খারাপ লাগেনি। আজ মমতাময়ী মাকে হারিয়ে যে কষ্ট পেয়েছি, তা কোনোদিন ভুলতে পারবো না।” তাঁর কথায় উপস্থিত অনেকের চোখে জল চলে আসে।

শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা