সারাদেশ

ইলিশের জালে ধরা পড়লো ৮৪ কেজির শাপলা পাতা মাছ

লক্ষ্মীপুর প্রতিনিধি

মেঘনা নদীতে কালু মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ। প্রথমবারের মতো এতো বড় মাছ পেয়ে আনন্দিত এই জেলে। পরবর্তীতে মাছটি ঘাটে এনে নিলামে তোলা হলে এটির দাম ৪৬ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে। তবে স্থানীয়দের অনুরোধে পরবর্তীতে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়ৎদার মোহাম্মদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় তার আড়তেই মাছটির দাম হাকানো হয়। মাছটি দেখতে ঘাটে উৎসুক লোকজন ভীড় জমায়।

লিটন বলেন, রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলে। এতে বিশাল আকৃতির শাপলা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটির ডাক ওঠানো হয়। ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম ওঠে। কিন্তু পরে সবার অনুরোধে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।

লিটন আরো বলেন, এ প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সকল সবােই বেশ খুশি। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা