সারাদেশ

সাতক্ষীরায় সাবেক পুলিশ  কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের এক সাবেক উপ-মহাপরিদর্শক কর্তৃক সংখ্যালঘুর জমি দখল সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বড়দল এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ভুক্তভুগী জমির মালিক দেবদাশ পাল, কৃষক দেন আলী, পিয়ুস সরদার, রবিন গাইন প্রমূখ।

এসময় বক্তরা বলেন, ২০১৪ সালে ধুলিহর মৌজার ৭০৮২ দাগের ৫৮ শতক জমি পুলিশ কর্মকর্তার পিতার কাছ থেকে ক্রয় করেন দেবদাশ পাল। এরপর ২০১৭ সালে অতিরিক্ত ডিআইজি শাহাদাত হোসেন গোপনে একটি জাল প্রিন্ট পর্চা বের করে জমি দখলের পায়তারা করতে থাকেন।

সবশেষে ২০২৩ সালে জোর পূর্বক জমি দখল করে ভুক্তভোগীর ছেলে মিলন পালকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান। ওইসময়ে তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামান মনির মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেন।

পরবর্তীতে পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানাভাবে হয়রানি করে আসছেন ভূমি দস্যু শাহাদাত হোসেন। এ নিয়ে একাধিক বার প্রশাসনের কাছে গেলে তার কোন প্রতিকার পাননি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। বাধ্য হয়ে তিনি সাতক্ষীরা ট্রাইবুনাল আদালতে একটি মামলা করেন। মামলটি চলমান রয়েছে।

এমন অবস্থায় এই ভূমি দস্যু শাহাদাৎ হোসেনকে শাস্তির আওতায় এনে জমি ফিরে পেতে প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করছেন তারা।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা