সংগৃহিত
সারাদেশ

সাতক্ষীরার এসপি মতিউর রহমানের মতবিনিময়

আশ্রাফ উজ-জামান রুবেল: সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (১৮ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা পুলিশ বদ্ধপরিকর। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা গড়ে তুলতে পুলিশ বাহিনী কাজ করবে।

এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্র্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.আতিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা ও এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান গত ১৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা