সারাদেশ

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ইবি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একযোগে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) বিভাগ দিবসটি পালন করে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক আনন্দঘন র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর। তিনি বলেন, ‘একাউন্টিং দিবস মূলত একাউন্টিং পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উৎসাহিত করার জন্য পালিত হয়। ইউরোপ-আমেরিকার বিভিন্ন অ্যাসোসিয়েশন যেমন এসিসিএ, এআইসিপিএ প্রভৃতি সংস্থা এই দিনটিকে গুরুত্ব দিয়ে উদযাপন করে থাকে। এর উদ্দেশ্য হলো এই পেশাকে আরও মর্যাদাপূর্ণ করে তোলা এবং নতুন প্রজন্মকে এই পেশায় আগ্রহী করা।’

দিনব্যাপী আয়োজনে ছিল শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা, আলোচনা ও ছবি তোলার উৎসব, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের...

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক ব...

ফরিদপুরের সালথায় কৃষি মাঠ থেকে হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি কৃষি মাঠ সংলগ্ন সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা